বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি শিক্ষার্থীকে মারধর, ইতিহাস পরিবহনের ২৯ বাস আটক

news-image

জাবি প্রতিনিধি : রাজধানীর মিরপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ইতিহাস পরিবহনের ২৯টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের বাসগুলো আটক করেন তারা।

ভুক্তভোগী মামুনুর রেজা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী।

এ ছাড়া অভিযুক্ত রাকিবুল ইসলাম রাব্বি ইতিহাস পরিবহনের লাইনম্যান। তিনি মিরপুর-১ থেকে মিরপুর-১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

শিক্ষার্থী মামুনুর রেজা বলেন, ‘গতকাল বুধবার সকাল আটটায় ক্যাম্পাসে আসার জন্য মিরপুর-১০ থেকে ইতিহাস পরিবহনের একটি বাসে উঠি। এ সময় লাইনম্যান রাব্বি আমাকে টিকিট নিতে বলে এবং টিকিট ছাড়া গাড়িতে উঠতে দিবে না বলে জানায়। স্টুডেন্ট বলার পরেও আমাকে ৩২ টাকার টিকিট হাতে ধরিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘মিরপুর থেকে ২০ বা ২৫ টাকা স্টুডেন্ট ভাড়া দিয়ে ক্যাম্পাসে আসা যায়। তাই আমি ৩২ টাকা নেওয়ার বিষয়টির প্রতিবাদ করি। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোনা মাত্রই, ‘আজ তোদের পাইছি’ বলে কলার ধরে বাস থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মারতে শুরু করে। এ ছাড়া অকথ্য ভাষায় বিশ্ববিদ্যালয়ের নামে গালিগালাজ করতে থাকে।’

ইতিহাস পরিবহনের একটি বাসের চালক রুবেল মিয়া বলেন, শিক্ষার্থীরা ২৯টি বাস আটকে রেখেছে। শুনেছি মিরপুরের লাইনম্যান রাব্বি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে। বাস কখন ছাড়বে তা জানি না। তবে শুনেছি মালিকপক্ষ আসছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, যে মারধর করেছে, সে শাস্তি পাওয়ার যোগ্য। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখছি। বাসের মালিকপক্ষ আসবে। তারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মালিকপক্ষ বসে এটার সমাধান করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে