,

সন্ত্রাসবাদে জড়ালে নাগরিকত্ব কেড়ে নেবে অস্ট্রেলিয়া

news-image

সন্ত্রাসবাদের অভিযোগ উঠলে দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের জন্য নতুন আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান সরকার জানিয়েছে, দ্বৈত নাগরিকত্বধারী যেসব জঙ্গী বিদেশে গিয়ে লড়াই করছে তারা যাতে আবার অস্ট্রেলিয়ায় ফিরে আসতে না পারে সেজন্যে এই আইন করা হচ্ছে। যারা অস্ট্রেলিয়ার ভেতরে থেকে জঙ্গী কাজে যুক্ত হবে তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। বুধবার অস্ট্রেলিয়ান পার্লামেন্টে নাগরিকত্ব আইনে পরিবর্তন এনে এসব প্রস্তাব পেশ করা হবে। ধারণা করা হয় প্রায় ১২০ জন দ্বৈত নাগরিকত্বধারী অস্ট্রেলিয়ান মধ্যপ্রাচ্যে গিয়ে ইসলামিক স্টেটের পক্ষে লড়াই করছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট জানিয়েছেন, এই নতুন আইন এদের বিরুদ্ধে প্রয়োগ করা হতে পারে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ