শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানদের নিরাপত্তায় চুক্তি করলেন শাকিরা-পিকে

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের ঘোষণা দেন বিশ্বখ্যাত পপ শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে দম্পতি। তবে সেই বিচ্ছেদের পর সন্তানদের হেফাজতে নেওয়ার বিষয়ে আইনি লড়াই চালু রেখেছিলেন তারা। এবার সন্তানদের জন্য একটি হেফাজত চুক্তিতে পৌঁছেছেন এই দুই তারকা।

ইউএসএ টুডের এক প্রতিবেদনে জানিয়েছে, তারকা দম্পতি অনেকদিন থেকে দুই ছেলে মিলান ও সাশার বিষয়ে আইনি দাবি করে আসছিলেন। বাচ্চাদের সুরক্ষা সব সময় তাদের ক্ষেত্রে অগ্রাধিকার।
তারা বাচ্চাদের হেফাজত চুক্তি চান। দুজনই বাচ্চাদের ভবিষ্যৎ বিষয়ে নিজেদের চিন্তা প্রকাশ করেছেন বারবার।

ইউএসএ টুডের প্রতিবেদনে সাবেক দম্পতি বলেছেন, ‘আমরা একটি হেফাজত চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করা। আশা করি তারা নিরাপদ এবং শান্ত পরিবেশে তাদের জীবন চালিয়ে যেতে পারবে। তাদের গোপনীয়তাকে সম্মান করা হবে।’

তবে প্রতিবেদনে হেফাজতের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি শাকিরা ও পিকের পক্ষ থেকে সন্তানদের হেফাজতের আগামি পদক্ষেপ সম্পর্কে আর কোন তথ্য প্রকাশ করা হয়নি।

দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর শাকিরা-পিকে এ বছরের শুরুতে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন। যা ভক্তদের হতবাক করেছিল। পিকে তাদের সম্পর্কের শেষ দিকে শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন এমনটাই অভিযোগ উঠেছিল। এই ফুটবলার তখন থেকে ২৩ বছর বয়সী ক্লারা চিয়া মার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। কাতালোনিয়ায় সামারফেস্ট সার্ডানিয়া উৎসবে দুজনের চুম্বনের ছবিটি স্প্যানিশ মিডিয়া আউটলেট সোশ্যালাইট প্রকাশ করেছিল।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ