,

বাল্ব চুরি করলেন পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : দোকানের বাইরে লাগানো ছিল বৈদ্যুতিক বাতি। তা বিচক্ষণতার সঙ্গে চুরি করেছেন এক পুলিশ সদস্য। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।

রিপোর্ট, ইতোমধ্যে ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও-এর কারণে অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাজেশ ভার্মা ধরা পরেন। তিনি ফুলপুর এলাকায় দায়িত্বে নিযুক্ত ছিলেন।

ভিডিওতে দেখা যায়, রাজেশ স্বাভাবিকভাবে বন্ধ দোকানের দিকে এগিয়ে যান। এরপর আশেপাশে তাকান এবং বৈদ্যুতিক বাতিটি খুলে নিজের পকেটে ঢুকিয়ে হেঁটে হেঁটে সেখান থেকে চলে যান।

দুশেরা মেলায় তিনি রাতের দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানান, গত ৬ অক্টোবর ঘটেছে এই ঘটনা। ঘটনার পরের দিন দোকানের মালিক দেখেন, দোকানের বাইরে থাকা বৈদ্যুতিক বাতিটি নেই। এরপর তিনি সিসিটিভি ফুটেজ চেক করেন। দেখেই বিস্মিত হয়ে যান। দেখেন, উত্তরপ্রদেশের এক পুলিশ সদস্য বৈদ্যুতিক বাতিটি চুরি করেছে।

এই ঘটনার পর দেশটিতে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরেই রাজেশকে বরখাস্ত করা হয় এবং পুলিশ লাইনে পাঠানো হয়। তবে রাজেশ জানান, তিনি বৈদ্যুতিক বাতিটি সেখান থেকে খুলে নিয়ে আরেক অন্ধকার জায়গায় লাগান। দেশটির পুলিশ বিভাগ এই নিয়ে তদন্ত করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির