সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে শিশু ডে-কেয়ার সেন্টারে গুলি, নিহত বেড়ে ৩৪

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে একটি শিশু ডে-কেয়ার সেন্টারে বন্দুক হামলার ঘটনায় নিহত বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। থাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বৃহস্পতিবারের এ ঘটনার পর আততায়ী নিজেও আত্মহত্যা করেছেন।

হামলাকারী ব্যক্তি পুলিশের সাবেক কর্মকর্তা। মাদক-সম্পর্কিত কারণে এক বছর আগে তাকে পুলিশের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি নিজেকে গুলি করার আগে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২২ জন শিশু ও প্রাপ্তবয়স্ক নাগরিকরা রয়েছেন। অন্যদিকে জেলা কর্মকর্তা জিদাপা বুনসম রয়টার্সকে জানিয়েছেন, মধ্যাহ্নভোজের সময় বন্দুকধারী যখন এসেছিল, তখন প্রায় ৩০ জন শিশু ডে-কেয়ারে ছিল।

জিদাপা আরও বলেন, ওই ব্যক্তি প্রথমে চার-পাঁচজন কর্মীকে গুলি করেন। এর মধ্যে একজন শিক্ষকও ছিলেন, যিনি আট মাসের গর্ভবতী ছিলেন।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার পর বন্দুকধারী পালিয়ে গেছেন। হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। পুলিশ তখন জানায়, বন্দুকধারীর খোঁজে তল্লাশি চলছে। সরকারের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী অপরাধীকে ধরার জন্য সব এজেন্সিকে সতর্ক করেছেন।

থাইল্যান্ডে ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল। তবে এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় সেখানে বন্দুকের মালিকানার হার বেশি। এর আগে ২০২০ সালে একটি সম্পত্তি চুক্তি নিয়ে ক্ষুব্ধ এক সৈনিক কমপক্ষে ২৯ জনকে হত্যা করেন। এ ঘটনায় তখন ৫৭ জন আহত হয়।

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান