,

মাথা দিয়ে বাংলাদেশকে উড়িয়ে দিলেন অঞ্জন

news-image

স্পোর্টস ডেস্ক : কম্বোডিয়ার বিপক্ষে জামালদের জয় একটু যেন প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল। মেয়েদের নেপাল থেকে সাফ জিতে ফেরা আশার পাশে হাওয়া দিয়েছিল। লড়াকু ফুটবলের আশা দিয়েছিলেন অধিনায়কও। কিন্তু ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হারল বাংলাদেশ।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের উড়িয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ নারী দল। তার প্রতিশোধ নিতে যেন মরিয়া ছিল নেপাল। যেমন ভাবনা কেমন কাজ। প্রথমার্ধে জামাল ভূঁইয়াদের পাত্তা না দিয়ে ৩-০ গোলের লিড নেয় স্বাগতিকরা।

দশরথের ভরা স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে প্রথম লিড নেয় নেপাল। কর্ণার থেকে নেওয়া বাঁ-পায়ের বাঁকানো ফ্রি কিকে ফ্লাইট মিস করেন বাংলাদেশ দলের ডিফেন্ডার ও গোলরক্ষক জিকো। হেডে গোল দিয়ে অঞ্জন বাস্তা দলকে এগিয়ে নেন।

দশ মিনিট না যেতেই দ্বিতীয় লিড নেয় নেপাল। ম্যাচের ২৬ মিনিটে গোলরক্ষক লম্বা করে কিক নেন। বাংলাদেশের অর্ধ থেকে এক হেডে বল যায় কর্ণারে। সেখান থেকে এক পাসে বক্সে এবং গোলে শট। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকো তা ফিরিয়ে দেন। অঞ্জন বিস্তার নেওয়া ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি।

নেপাল ম্যাচের ৩৭ মিনিটে তৃতীয় লিড নেয়। এবারও ফ্রি কিক থেকে হেডে গোল করেন বিস্তা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে একা গোল শোধ করে হারের ব্যবধান কমায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর