,

‘নাতিটা বাবার আদর পাইল না, চিনার আগেই হারাইয়া ফেলল’

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাঙা দু’টি টিনের ঘর। এক ঘরের ভেতর বসে কাঁদছিলেন নিহত যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওনের স্ত্রী সাদিয়া আক্তার। বাবার ছবি দেখাচ্ছিলেন আট মাসের সন্তানকে। ২০২১ সালে শাওনের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। আট মাস আগে তাদের একটি ছেলে হয়। সাদিয়া কাঁদতে কাঁদতে শাওনের স্মৃতিচারণা করছিলেন।

গতকাল শুক্রবার শাওনের বাড়িতে গিয়ে এই হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। এ সময় শাওনের মা লিপি আক্তার বলেন, ‘আমার আট মাস বয়সী নাতিটা বাবার আদর পাইল না। চিনার আগেই ওর বাবারে হারাইয়া ফেলল।’

পেশায় শাওন অটোচালক ছিলেন শাওন। যুক্ত ছিলেন মিরকাদিম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সঙ্গে। তবে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন দাবি করেছেন, শাওন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন শাওন। ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শাওন মারা যান।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢামেক হাসপাতাল মর্গ থেকে অ্যাম্বুলেন্সে করে শাওনের কফিন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে বাদ মাগরিব তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর শাওনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। রাত পৌনে ১০টার দিকে মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের মুরমা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাদার কবরের পাশে সমাহিত হন শাওন।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে