বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দগ্ধ আবু হেনা রনিকে কেবিনে নেওয়া হয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক শিল্পী আবু হেনা রনির শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আজ শনিবার তার দগ্ধ স্থানে ড্রেসিং করা হয়েছে। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমান দুজনেই কেবিনে আছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য বলেন, রনি ও পুলিশ সদস্যের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তাদের দুইজনকেই আজ ড্রেসিং করা হয়েছে। পরে তাদের কেবিনে নেওয়া হয়। বর্তমানে তারা কেবিনেই আছেন। তাদের কথাবার্তাও এখন স্বাভাবিক। স্বাভাবিকভাবেই খাবার-দাবার খাচ্ছেন এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। শ্বাসনালির শঙ্কাও কেটে গেছে। তাদের আরও বেশ কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে থাকতে হবে।

এর আগে, গাজীপুর পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। পরবর্তীকালে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী