সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোপা-আমন মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ধানের চারার জমজমাট হাট 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : রোপা-আমন মওসুমকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে ধানের চারার হাট। বিআর-২২, খাসা, বীনা-৭, ব্রীধানের বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা হাটে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাসহ যেসব এলাকায় বীজতলা তৈরীর সুযোগ নেই সেসব স্থানের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এখান থেকে তাদের কাঙ্খিত চারা সংগ্রহ করছেন। প্রতিদিন হাটে কয়েক লাখ টাকার চারা বিক্রী হচ্ছে। জেলার চাহিদা মিটিয়েও বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এসব চারা। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ হাজার ৪শ ৭০ হেক্টর জমিতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মওসুমকে সামনে রেখে জেলার একাধিক স্থানে বসেছে ধানের চারার হাট। কুট্টাপাড়া, আড়াইসিধা, লালপুর ও চাঁনপুর ছাড়াও ঢাকা- সিলেট মহাসড়কে সদর উপজেলার নন্দনপুরে বসেছে ধানের চারার সর্ব বৃহৎ হাট। এখান থেকে জেলা ছাড়াও আশপাশের জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা হাট থেকে তাদের কাঙ্খিত চারা সংগ্রহ করছে। মহাসড়কের দু’পাশে গড়ে উঠা হাটে খাসা, নাজিরশাইল, বীনা-৭, বীনা-২২, ব্রী ধান-৭৫, ৮৭, ৯৩ ছাড়াও স্থানীয় জাতের কালিজিরা ও পাজাম চালের চারা রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, এবার প্রতি আটি ধানের চারা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন কয়েক লাখ টাকার চারা বিক্রি হয় এ হাটে।
ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন,মান সম্পন্ন চারা তৈরীতে সহায়তার পাশাপাশি কৃষকরা যাতে চারা কিনতে পারে সেজন্য মনিটরিং করা হচ্ছে। আমন মওসুমের চাহিদা মেটাতে ২ হাজার ৮শ ২২ হেক্টর জমিতে বীজতলা
তৈরী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ