,

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এর আগে যারা এসেছে, তারাই নানা ধরনের সমস্যা তৈরি করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী ও সেখানকার সশস্ত্র বাহিনী আরাকান আর্মির মধ্যে বিরোধ চলছে। এর জেরে তারা একে অপরকে গুলি ছুড়ছে বলে আমরা শুনেছি। সেসব গুলির দু–একটা আমাদের দেশে এসে পড়ছে। এতে আমাদের একজন মারা গেছেন ও কয়েকজন আহত হয়েছেন। এ জন্য আমরা মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানিয়েছি।’

সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে তিনি বলেন, ‘ঘটনার পর আমরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে বিষয়টি নিয়ে কথা বলেছে বিজিবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। কাজ না হলে বিষয়টি নিয়ে জাতিসংঘে যাব।’

এটিইউ প্রধান, অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না