,

টি-টোয়েন্টির ১০০তম ক্লাবে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের রেকর্ড বয় সাকিব আল হাসান আরও একটি মাইলফলক গড়লেন। বিশ্বসেরা অলরাউন্ডারের কীর্তিতে যোগ হলো ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই অর্জন হয়েছে বর্তমান দলনেতার।

এশিয়া কাপে আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচটিতে টস করতে নেমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হয়ে গেল সাকিবের।

সাকিব এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৩.১০ গড়ে ২ হাজার ১০ রান করেছেন। যেখানে ১০টি হাফসেঞ্চুরি রয়েছে। বল হাতেও ছড়ি ঘুরিয়েছেন তিনি। নিয়েছেন ১২১টি উইকেট। সেরা বোলিং ফিগার ২০ রান দিয়ে ৫ উইকেট।

টাইগারদের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ সবচেয়ে বেশি ১১৯টি (আজ ১২০টি) টি-টোয়েন্টি খেলেছেন। আরেক তারকা মুশফিক খেলেছেন ঠিক ১০০টি (আজ ১০১টি) টি-টোয়েন্টি।

এদিকে বিশ্ব ক্রিকেটের ১৫তম ক্রিকেটার হিসেবে সাকিব ১০০তম টি-টোয়েন্টি খেলতে নামছেন। ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৩৩ ম্যাচ খেলেছেন। তারপরে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ১২৪টি ম্যাচ খেলেছেন ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১২১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির