,

বাংলাদেশ দলে যোগ দিতে দুবাই যাচ্ছেন রিশাদ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশ দলের নেট বোলার হিসেবে যোগ দিতে দুবাই যাচ্ছেন রিশাদ হোসেন। আজ বুধবার সন্ধ্যার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা করবেন এই লেগস্পিনার।

জানা যায়, টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই তরুণ এই স্পিনারকে উড়িয়ে নেওয়া হচ্ছে। মূলত বাংলাদেশের প্রতিপক্ষ সব দলেই শক্তিশালী লেগস্পিনার রয়েছে।

গ্রুপ পর্বে বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে খেলবে। যথাক্রমে আফগান দলে রাশিদ খান ও লঙ্কান দলে ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো বিশ্বমানে লেগি রয়েছে। এছাড়া সুপার ফোরে উঠলে ভারতের যুজবেন্দ্র চাহাল, পাকিস্তানের শাদাব খানের মতো লেগ স্পিনারদের মোকাবিলা করতে হবে।

এর আগে মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। তবে ভিসা জটিলতায় এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ যেতে পারেননি। তারা কবে যাবেন সে ব্যাপারেও এখনও জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর