বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমান আদালতে কসবায় ৯ মাদকসেবীর কারাদন্ড

news-image

বিশেষ প্রতিনিধি : গত বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম তাঁর বাস ভবনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদকসেবীরা মাদক সেবন করে উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর শহীদ সমাধিস্থল এলাকায় উৎশৃংখলতাকালে স্থানীয় জনতা কসবা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৯ মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে আসে। সাজা প্রাপ্তরা হচ্ছে, রাজধানী ঢাকার জুরাইনের মো. সিরাজুল ইসলামের ছেলে রাহান মিয়া (২০), মো. আলম মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (১৯), মো. মানিক হোসেনের ছেলে দীপু মিয়া (১৯), মো. রুদ্দু মিয়ার ছেলে হোসেন মিয়া (২১), মোজাম্মেল হকের ছেলে বাবু মিয়া (২০), আবদুল মালেকের ছেলে মো. রনি মিয়া (১৮), আজ্জম মোল্লার ছেলে জুম্মান মিয়া (২০), মো. আবুল হোসেনের ছেলে লিমন মিয়া (১৯) ও আবদুর রব খানের ছেলে সোহেল মিয়া (২০)। কসবা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে সাজাপ্রাপ্ত মাদকসেবীদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা