,

নদী দখলকারীদের ‘পশু’ বললেন নৌমন্ত্রী

news-image

যারা নদী দখল করে তারা মানুষ নয়, তারা মানুষরূপী পশু। তাই তারা যত বড় শক্তি, যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন কাউকে ভয় করি না। কারও কাছে মাথা নত নয়। নদী রক্ষার লড়াইয়ে সেনাপতি হিসেবে কাজ করতে চাই।বুধবার সকালে রাজধানীর পূর্তভবনে আয়োজিত ‘ঢাকার চারপাশে নদী রক্ষার কৌশল উদ্ভাবন ও আশু করণীয়’ শীর্ষক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নদী রক্ষা কমিশন এ সেমিনারের আয়োজন করে। নৌমন্ত্রী আরও বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা ভাঙতে গেলে আগে পুলিশকে ঢিল ছোঁড়া হতো। এখন কিন্তু তা হয় না। আমরা টাস্কফোর্স গঠন করে অনেক কাজ করেছি। ‘যত শক্ত সুপারিশ হোক। আপনারা নদী রক্ষায় যে পরামর্শ দেবেন, তা বাস্তবায়নের দায়িত্ব আমি নিচ্ছি।’ সরকারের নদী রক্ষার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ৫৩টি নদীপথ ও ১২টি বিশেষ নদীপথ খননের উদ্যাগ গ্রহণ করেছি। ইতোমধ্যেই আমরা ২৪টি নদীপথ ও ১২টি বিশেষ নদীপথ খননের বরাদ্দ পেয়েছি। কিন্তু ড্রেজারের অভাবে খনন কাজে বিলম্ব হচ্ছে। কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন সচিব শফিক আলম, পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে