টি-টোয়েন্টি অধিনায়ক: সাকিব ছাড়াও দৌড়ে আরও তিনজন

news-image

ক্রীড়া প্রতিবেদক : শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে মূখ্য বিষয় হিসেবে রেখে বৃহস্পতিবার সাধারণ সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। জোর গুঞ্জন ছিল, এই সভায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নামও ঘোষণা করা হবে।

তবে সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই-তিন দিন পর আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করা হবে। সেখানেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান।

এদিকে টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে শুধু সাকিব আল হাসান নয়, আছে আরও তিনজনের নাম। সবশেষ স্থায়ী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও বিবেচনায় রেখেছে বোর্ড। এছাড়া জিম্বাবুয়ে সফরে দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান ও লিটন দাসের কথাও ভাবছে বিসিবি।

পাপন বলেছেন, ‘(অধিনায়কত্বের বিবেচনায়) এখানে আরও নাম ছিল। আগে এসেছিল লিটন দাস, এরপর অনেকেই সোহানের নাম বলেছে, সে ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সাথে তো কথা বলতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘কিছু নীতিমালা ঠিক করে নিতে হবে। সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। যে ৪ জনের নাম বললাম এর মধ্যে একজন না করেছে। সে হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে। সাকিব হচ্ছে কি, হচ্ছে না- এটা এখন আমি বলব না।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার