রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারে তেলাপোকা, হোটেলকে জরিমানা

news-image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : খাবারে তেলাপোকা পাওয়া যাওয়ায় ময়মনসিংহের ভালুকায় সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন এই জরিমানা করেন।

জানা যায়, দৈনিক যায়যায়দিন পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি ও শিক্ষক শফিউল্লাহ আনসারী তার ছয় সহকর্মীকে নিয়ে দুপুরের খাবার খেতে সেভেন স্টার হোটেলে যান। এ সময় তরকারির ভেতর তেলাপোকা পান তারা। এ বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে বিষয়টি ইউএনও সালমা খাতুনকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে জানতে চাইরে হোটেল কর্তৃপক্ষের কেউ কোনো কথা বলেননি।

ইউএনও সালমা খাতুন বলেন, অনিয়ম পাওয়ায় সেভেন স্টার হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের