,

বাশার বাহিনীর রকেট হামলায় নারী-শিশুসহ নিহত ২৭

ছবি: সংগৃহীতসিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দুমার আবাসিক এলাকায় রকেট হামলা চালিয়ে কমপক্ষে ২৭ বেসামরিক নাগরিককে হত্যা করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনারা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবারের হামলায় ‘এলিফ্যান্ট রকেট’ নামে একটি বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাশারের সেনারা। উচ্চ মাত্রার বিস্ফোরকসমৃদ্ধ এই রকেটের বিধ্বংসী ক্ষমতা অত্যন্ত বেশি। 

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করছেন স্থানীয়রা। 

এ ঘটনায় কমপক্ষে আরও ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার মানবাধিকার কর্মীরা।

বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দুমা গত তিন বছর ধরেই সিরিয়ার বাশার বাহিনীর আক্রমণের স্বীকার।

এদিকে সিরিয়ায় বাশার বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। 

জন কেরি বলেন, তিনি নিশ্চিত যে আসাদ সরকার নিজের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে দায়ী।

তিনি বলেন, সরকারি সেনারা বিমান থেকে রাসায়নিক অস্ত্র ফেলছে এবং আসাদ সরকারকে দোষী প্রমাণ করতে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।



 জুন ১৭, ২০১৫

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ