,

রায়পুরে অপহৃত স্কুলছাত্রীকে চাঁদপুর থেকে উদ্ধার

news-image

লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর সীমান্তবর্তী এলাকা থেকে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের তিনদিন পর চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে।
একইসময় অপহরণকারী জালাল আহাম্মদ ওরুফে সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নের এলকাছপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
ঐ স্কুলছাত্রী রায়পুরের আরএন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার হওয়া সবুজ ফরিদগঞ্জের একলাছপুর গ্রামের আব্দুল মাবুদ পাটোয়ারীর ছেলে।পুলিশ জানায়, গত ১৩ জুন সকালে স্কুলে যাওয়ার পথে সবুজের নেতৃত্বে মুখোশধারী বখাটেরা ঐ স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে জোরপূর্বক মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদল্লাহ আল মামুন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ