রোজার মধ্যে পোশাককর্মীদের বেতন-বোনাস দেওয়ার দাবি

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : পোশাককর্মীদের বেতন ও ঈদ বোনাস ২০তম রোজার মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যাতে শ্রমিকরা নির্ঝাঞ্ঝাটে ঈদ উদযাপন করতে পারেন।
প্রতি বছর ঈদের আগে পাওনা নিয়ে তৈরি পোশাক শিল্পে অসন্তোষের প্রেক্ষাপটে এবার রমজান শুরুর এক সপ্তাহ আগে সোমবার এক মানববন্ধন থেকে এই দাবি জানায় শ্রমিক সংগঠনটি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, “প্রতি বছরই ঈদের আগে শ্রমিকদের বোনাস-বেতন নিয়ে মালিকপক্ষ টালবাহানা করে। তারা ঈদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, কিন্তু শ্রমিকদের বেতন-বোনাস সঠিকভাবে পরিশোধ করে না।

“আমরা শ্রমিকরা পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ পালন করতে চাই। কিন্তু আমরা তা করতে পারি না ওই বেতন-বোনাসের জন্য।”

সমাবেশে বক্তারা পোশাক শ্রমিকদের এক মাসের মূল মজুরির সমান বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবি জানানো হয়।

তারা শ্রমিকদের পাওনা পাওয়া নিশ্চিত করতে সরকারকেও সজাগ থাকার অনুরোধ জানান।

রুহুল আমিন বলেন, “আমরা যেভাবে কাজ করি, তাতে ঈদে অন্তত সরকারের বেতন-বোনাস নিয়ে ভালো ভূমিকা থাকার কথা। কিন্তু সেই দায়িত্ব সরকার সঠিকভাবে পালন করে না।”

মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি জিয়াউল করিম জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জলি তালুকদার, বকুল রায় বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার