শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোলার ডালের ভর্তা

news-image

অনলাইন ডেস্ক : ঝাল প্রেমীরা ভর্তা খেতে বেশ পছন্দ করে। সাধারণত ছোলার ডাল দিয়ে আমরা নানান রকম তরকারি, ডাল, নিরামিষ রান্না করে থাকি। তবে ছোলার ডাল দিয়ে যে মজাদার ভর্তা বানানো যায় তা অনেকের কাছেই অজানা। তাই ঝাল প্রেমীদের জন্য আমাদের আজকের এ মজাদার ও সুস্বাদু ছোলার ডালের ভর্তার রেসিপি।

আসুন জেনে নেই-এর প্রস্তুত প্রণালী-

১। প্রথমেই ১ কাপ অথবা পরিমাণ মত ছোলার ডাল ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিন। চাইলে সঙ্গে রসুনের কয়েকটা কোয়াও সিদ্ধ করে নিতে পারেন।

২। সিদ্ধ হয়ে গেলে ভালো করে মথে নিন।

৩। এরপর তেলে শুকনো মরিচ, কালোজিরা এবং পেয়াজ কুচি হালকা করে ভেজে নিন।

৪। ভাঁজা হয়ে গেলে সব গুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। স্বাদমত লবণ দিন।

ব্যস এভাবেই কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন মজাদার ও সুস্বাদু ছোলার ডালের ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের