,

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

news-image

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবে হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মক্কার আল-মুকাররমায় নুরুল আমিন (৬৪) নামের ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি নোয়াখালী জেলায়।

মক্কায় বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নুরুল আমিনের পাসপোর্ট নম্বর ইএফ ০৭৫৮০০৬।

এর আগে গত ১১ জুন জাহাঙ্গীর কবির (৫৯) নামে চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী মক্কায় মারা যান।

বৃহস্পতিবার পর্যন্ত ১৫ হাজার ৭২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৩৩৯ জন হজযাত্রী রয়েছেন।

বৃহস্পতিবার মোট ফ্লাইট পরিচালিত হয়েছে ৪২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত