বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন বর্তমান জেলা ছাত্রলীগে বিভিন্ন শ্রেণীর ছাত্রনেতাদের ঠায় হয়েছে। সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। ছাত্রলীগ নেতাদের কোন ভেদাভেদ থাকতে পারবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। মোকতাদির চৌধুরী এমপি আজ সকালে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নবগঠিত ও অনুমোদিত পূর্নাঙ্গ কার্যনিবার্হী সংসদের প্রথম পরিচিত সভায় প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন। পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদ্দিন মঈন, জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া প্রমুখ। পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া।
 

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা