সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৩৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার মানুষ

news-image

কুড়িগ্রাম প্রতিবেদক : কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৪ ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ।

এদিকে জেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা,তিস্তা ও ব্রহ্মপুত্রের পনি কিছুটা বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত ঘেঁষা রৌমারী উপজেলার জিঞ্জিরাম, ধরনী ও কালজানি নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার রৌমারী, শৌলমারী, দাঁতভাঙ্গা ও যাদুর চর ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। পানি বেড়ে যাওয়ায় উপজেলার বেশিরভাগ এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। বাদাম, পাট ও সবজিসহ বিভিন্ন প্রকার ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে স্থানীয় কৃষকরা।

রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের কৃষক আবুল হোসেন বলেন,‘হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জমির বাদাম ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে আমরা খুব ক্ষতির মুখে পড়েছি।’

রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ উপজেলার ৩৫ গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষ পানি বন্দি হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রৌমারী উপজেলার ২১ টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।

 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, বৃষ্টির সঙ্গে নেমে আসা উজানের পানিতে রৌমারী উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে কি পরিমান মানুষ পানি বন্দি হয়ে পড়েছে তা এখনো জানা যায়নি। তবে পানি বন্দি মানুষদের সহায়তার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা