,

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে নিহত ২ যুবক

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বুধবার ভোরে তেঁতুলিয়ার ক্ষয়ঘটপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রম্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরে কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। পরে তাদের মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ।

বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহতের তথ্য নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতদের নাম পরিচয় পাওয়া গেছে। তবে পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট