,

ছয় দিনে সৌদি আরবে পৌঁছেছেন ৪০২২ হজযাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গেল ছয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ২২ হজযাত্রী। তিনটি এয়ারলাইনের ১০টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন ছাড়াও হজযাত্রী পরিবহন করছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস। ১০ জুন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট গিয়েছে ১০টি। এর মধ্যে বিমানের সাতটি, সৌদি এয়ারলাইন্সের দুটি, ফ্লাইনাসের একটি। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৪৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৫৭৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের জন্য এখন পর্যন্ত সৌদি আরব ২১ দশমিক ৮৩ শতাংশ হজযাত্রীর ভিসা দিয়েছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট ৪ আগস্ট শেষ হবে ।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত