,

বাসে বিদ্যুতের তার জড়িয়ে ২৫ জনের মর্মান্তিক মৃত্যু

news-image

 বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে রাজস্থানে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর আড়াইটার দিকে টংক জেলার পাচিভার এলাকায় এ ঘটনায় ওই বাসের অধিকাংশ আরোহী ছিলেন পাচিভার গ্রামের। তারা বাসে করে দল বেঁধে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরোহীরাও বিদ্যুতায়িত হন। তাই বাসের বাইরে কেউ আসতে পারেননি। তবে তার ছিঁড়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একটি অংশ প্রাণে বেঁচে যান।  তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এক টুইট বার্তায় জানান, দুর্ঘটনাস্থলে সাহায্য পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ