,

হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : রুবল মুদ্রায় দাম পরিশোধে ব্যর্থ হওয়ায় হল্যান্ডেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিলো রশিয়া। দেশটির প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।

সিএনএন ও আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই নিয়ে ইউরোপের চার দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করল মস্কো।

গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে গ্যাজপ্রম বলেছে, ৩০ মে ব্যবসায়িক লেনদেনের শেষদিন থাকলেও হল্যান্ডের গাস আমদানিকারক কোম্পানি গ্যাস টেরার কাছ থেকে গ্যাসের দাম পাওয়া যায়নি। এ কারণে গ্যাজপ্রম হল্যান্ডের কোম্পানিকে গ্যাসের সরবরাহ বন্ধের নোটিশ দিয়েছে।

এর আগে হল্যান্ডের ওই কোম্পানি গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেছিল। তারা বলেছে, রুবলে গ্যাসের দাম পরিশোধ করলে পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ শুরু করে। এর জবাবে রাশিয়া বলেছে, অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়া থেকে তেল ও গ্যাস কিনতে হলে অবশ্যই তার দাম রুবলে পরিশোধ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর