,

নেপালে ২২ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

news-image

নেপালে বেসরকারি বিমান সংস্থার একটি যাত্রীবাহী প্লেন নিখোঁজ হয়েছে। প্লেনটিতে ২২ জন আরোহী ছিল। স্থানীয় সময় রোববার প্লেনটি নিখোঁজ হয়। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

তারা এয়ারের ওই প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। পরে স্থানীয় সময় রোববার সকালে প্লেনটি নিখোঁজ হয়। ৯এন-এইটি প্লেনটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল।তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সর্বশেষ যে স্থানে প্লেনটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেখানে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জমসম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুইজন জার্মান নাগরিক এবং তিনজন ক্রু সদস্য ছিল বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত