রাজধানীতে কোচিং বাণিজ্যে প্রতারণার ফাঁদ

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : রাজধানী ঢাকাতে সংবর্ধনার নামে কৃতি ছাত্রদের ছবি সংগ্রহ করে প্রতারণার ফাঁদ পেতে পুরোদমে বাণিজ্য চালাচ্ছে ইউএসি নামের একটি কলেজ ভর্তি কোচিং প্রতিষ্ঠান। অভিনব এই প্রতারণার শিকার রাজধানীর  নটরডেম কলেজের ছাত্ররা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ওই কোচিং সেন্টার কর্তৃপক্ষের।
গত জানুয়ারি মাসের দিকে রাজধানীর নটরডেম কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে সংবর্ধনা দেয়ার নামে ছাত্রদের মধ্যে লিফলেট বিতরণ করে ইউএসি কোচিং সেন্টারের প্রতিনিধিরা। গিফট ও ফুড কুপন দিয়ে প্রত্যেক ছাত্রের কাছ থেকে ২ কপি ছবিসহ একটি ফরম পূরণ করে নেয় তারা।
প্রথমে বুঝতে না পরলেও প্রতারণার বিষয়টি পরে পরিষ্কার হয় ছাত্রদের কাছে। দীর্ঘদিনেও সংবর্ধনা না পাওয়া ছাত্ররা কলেজ সংলগ্ন ঐ কোচিং সেন্টারে গিয়ে দেখতে পায়, তাদের ছবি প্রসপেকটাসে ছাপিয়ে দাবি করা হয়েছে ইউএসিতে কোচিং করেই তারা নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
কীভাবে প্রতারিত হয়েছে তা বর্ণনা করতে গিয়ে ছাত্ররা জানায়, কলেজের বাহিরে কোচিং সেন্টারটি জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার জন্য লিফলেট বিলি করছিলো। তাই আমরা কোচিংটিতে গিয়ে ফরম পূরণ করি। বিভিন্ন ধরণের লোভ দেখিয়ে বাবা-মার নাম, ফোন নম্বর নিয়েছে আমাদের কাছ থেকে। পরে কোচিংটিতে গিয়ে তাদের প্রসপেক্টাসে আমাদের নাম দেখতে পাই। কোচিংয়ের কর্মকর্তাদের এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলেন যে তারা আমাদের নাম, ছবি ভুলে ছাপিয়েছে।
ইউএসি কোচিং সেন্টারের প্রতারণার শিকার কয়েকশ ছাত্র লিখিত অভিযোগ করেছে নটরডেম কলেজ কলেজ কর্তৃপক্ষের কাছে ।
নটরডেম কলেজের ছাত্র পরিচালক ফাদার সুশান্ত গমেজ বলেন, কোচিং সেন্টারটি আমাদের কলেজের অনেক ছাত্রের ছবি ছাপিয়ে প্রচার করছে যে সেই কোচিং সেন্টারটিতে কোচিং করে ছাত্ররা নটরডেম কলেজে চান্স পেয়েছে।
নটরডেম কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি বলেন, আমাদের ছেলেরা কোচিং সেন্টারটিতে কোচিং করেনি।
কলেজের পাশের আরামবাগ গলিতে এবং ১৩ শান্তিনগরে গিয়ে দেখা যায় জনপ্রতি ৮ হাজার টাকা করে নিয়ে ব্যবসা করছে ইউএসি কোচিং সেন্টার।
ইউএসি কোচিং সেন্টারের চেয়ারম্যান মো: কুতুব-ই-জাহান বলেন, আমাদের অপারেটর প্রায় শ’খানেক শিক্ষার্থীদের ছবি ভুল করে নিয়ে এসেছিলো। আমরা ওই প্রসপেক্টাসটি পরিবর্তন করেছি।
কলেজ ভর্তি কোচিং এর বিরুদ্ধে কড়া বিধিনিষেধ আছে শিক্ষা মন্ত্রণালয়ের। এবছর আরো কঠোর অবস্থান নিয়েছে সরকার। তার পরেও বন্ধ হয়নি কোচিং এর নামে কোমলমতি ছাত্রদের প্রতারণা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার