,

শরীরচর্চার আগে বা পরে চা-কফি খাওয়া কি ভালো?

news-image

অনলাইন ডেস্ক : শরীর ভালো রাখতে নিয়মিত শরীরচর্চা করা অত্যন্ত জরুরি। কিন্তু শুধু শরীরচর্চাই যথেষ্ট নয়, সঙ্গে দরকার সঠিক খাদ্যাভ্যাসও। কারণ খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার না থাকলে শরীরচর্চা করেও কোনো ভালো ফল পাওয়া যায় না। শরীরচর্চার ঠিক আগে ও পরে কী খাবার খাওয়া উচিত, তা অনেকেরই জানা নেই।

অনেকে ঘুম থেকে উঠে কিছু না খেয়েই শরীরচর্চার জন্য ব্যায়ামগারে চলে যান। বিশেষজ্ঞদের মতে, খালি পেটে ব্যায়াম করা একদমই উচিত নয়। সকালে ঘুম থেকে উঠে চা কিংবা কফি খাওয়ার অভ্যাস রয়েছে প্রায় ৭০ শতাংশ মানুষেরই। কিন্তু জানেন কি, শরীরচর্চার ঠিক আগে কিংবা পরে চা-কফি খাওয়া মোটেও ভালো নয়। এতে থাকা ক্যাফিন খুব সাময়িকভাবে শক্তির জোগান দিতে পারে।

বিশেষজ্ঞরা বলেছেন, চা ও কফি শরীর শুকিয়ে দেয় বা ‘ডিহাইড্রেটেড’ করে। চা ও কফি পানের পরে শরীরচর্চা করলে এই পানিশূন্যতা আরও প্রকট হতে পারে। ফলে মাথা ঘুরতে পারে। দেখা দিতে পারে পেশি শক্ত হয়ে আসা, পেশির টান এবং অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না