,

নাঈম হাসানের ছয় উইকেটে ৩৯৭ রানে অলআউট শ্রীলঙ্কা

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় বল হাতে স্পিনার নাঈম হাসানের ছয় উইকেটে ৩৯৭ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

৬ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে সফররত শ্রীলঙ্কা। ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের শুরু থেকেই শাসন করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।

৩৪ রানে দিন শুরু করা চান্দিমাল তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর দেখে-শুনেই খেলে যাচ্ছিলেন তিনি। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক দুই ওভার আগে নাঈম হাসানের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পরেন চান্দিমাল। আউট হওয়ার আগে ১১৪ বল খেলে করেন ৬৪ রান। একই ওভারে নিরোশান দিকভেলাকে শূন্যরানে ফেরত পাঠান নাঈম।

দ্বিতীয় সেশনের খেলার শুরু ওভারেই দুই উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ রানে রমেশ মেন্ডিস এবং শূন্যরানে লঅসিথ এম্বুলদেনিয়া আউট হন।

নবম উইকেট জুটিতে বিশ্ব ফার্নান্দোকে সঙ্গে নিয়ে আবারও প্রতিরোধ গড়ে তুলেছেন ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইতিমধ্যে এই দুই ব্যাটার মিলে গড়েন অপ্রতিরোধ্য ৪৭ রানের জুটি। এরপর শরিফুলের করা বল ফার্নান্দোর হেলমেটে আঘাত করলে রিটায়ার্ড হার্ট হন তিনি।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ডাবল সেঞ্চুরির পথে সঙ্গ দেয়ার জন্য আবারও ব্যাট করতে নামেন বিশ্ব। দেখে-শুনেই খেলছিলেন ম্যাথিউস। এক পর্যায়ে ১৯৯ রানে অবস্থান করে তার ব্যক্তিগত ইনিংস। ১৫৩তম ওভারের শেষ বলে টোকা দিয়ে ১ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ক্যাচ উঠে সাকিবের হাতে। তাতেই ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয় ম্যাথিউসের। ৩৯৭ বলে খেলা ১৯৯ রানের ইনিংসটি ১৯টি চার এবং একটি ছয়ে সাজানো। এদিকে ১৭ রানে অপরাজিত থাকেন বিশ্ব ফার্নান্দো।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না