,

স্থায়ীভাবে রাশিয়া ছাড়ছে ম্যাকডোনাল্ড’স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ম্যাকডোনাল্ড’স বলেছে যে, এটি ৩০ বছর পর স্থায়ীভাবে রাশিয়া ছেড়ে যাবে। দেশটিতে থাকা তাদের রেস্তোরাঁগুলোও বিক্রি করতে শুরু করেছে তারা।

ফাস্ট ফুড জায়ান্ট বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট ‘মানবিক সংকট’ এবং ‘অপ্রত্যাশিত অপারেটিং পরিবেশের’ কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

১৯৯০ সালে মস্কোতে ম্যাকডোনাল্ড’স তাদের কার্যক্রম শুরু করে। তারপর প্রতিষ্ঠা করতে থাকে একের পর এক রেস্তোরাঁ।

সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা ব্র্যান্ডগুলো রাশিয়ায় তাদের কার্যক্রম শুরু করে। তাদের এ প্রস্তান একই রকম প্রতীকী অর্থ বহন করে। এর আগে গত মার্চে ম্যাকডোনাল্ড’স রাশিয়ায় থাকা তাদের ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

সংস্থাটি বলেছে যে, তারা এখন রাশিয়ায় তাদের সব রেস্তোরাঁগুলো স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করতে চলেছে। ম্যাকডোনাল্ডের নাম ব্র্যান্ডিং এবং মেনু ব্যবহার যাতে না করা হয়, সে বিষয়েও পদক্ষেপ নিচ্ছে তারা। তবে, এটি বলেছে যে, এটি রাশিয়ায় তাদের ট্রেডমার্কগুলো বজায় রাখবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য