সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর নগরীতে ৫১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, দুই গুদাম মালিককে জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে জে পাল এ্যান্ড কোম্পানী ও এসএস ট্রেডার্স নামের দুটি গুদামে অভিযান চালিয়ে ৫১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার দুপুরে নগরীর বেতপট্রি, সেনপাড়াসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় অতিরিক্ত মূল্য তেল বিক্রি ও ক্রয় রশিদ না দেখানোর কারণে দুই গুদাম মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মজুত ভেঙে ভোজ্যতেল বিক্রির নির্দেশ দিয়েছেন।

এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। এছাড়া সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও আরিফ মিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা করেন রংপুর মহানগর পুলিশের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, নগরীর কয়েকটি গোডাউনে এ অভিযান পরিচালনা চলমান রয়েছে। তেলের কৃত্রিম সংকট মোকাবেলায় অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির বিধান রেখে মাঠে প্রতিনিয়ত কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা