,

জুয়াখেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

news-image

ওরশে জুয়াখেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঘাটুরা গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটুরা মধ্যপাড়া মাজারের বার্ষিক ওরশ মাহফিল চলছে। এ উপলক্ষে মাজার এলাকায় লোকজ মেলা বসেছে।

মেলায় সোমবার রাতে ঘাটুরা কাজী গোষ্ঠীর ছেলেরা জুয়ার আসর বসায়। এ সময় হাজারি গোষ্ঠীর লোকজন জুয়াখেলায় বাঁধা দেয়। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে কাজী গোষ্ঠীর খোকন এবং হাজারি গোষ্ঠীর আঙ্গুর হাজারির নেতৃত্বে দুই দলে বিভক্ত হয়ে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস  জানান, পুনরায় সংর্ঘষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ