,

বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ৩৩ হাজার ৫৩৯ যানবাহন পারাপার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। গত বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত একদিনে বঙ্গবন্ধু সেতু পার হয়েছে ৩৩ হাজার ৫৩৯টি যানবাহন। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্রে এ তথ্য জানা গেছে।

টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় এ সেতু দিয়ে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়। কিন্তু গেল ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৩ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০টাকা। যানজট নিরসনে সেতুর টোলপ্লাজার উভয় পাশে ১৮টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে।

এর আগে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গেল ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়। যা এ যাবৎকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

অপর দিকে মানুষ এবার স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে। আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক সরেজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নূর-ই-আলম। তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক দুই লেনের। যানবাহনের চাপ বৃদ্ধি পেলেই সড়কটি একমুখী করে দেওয়া হবে। উত্তরবঙ্গগামী যানবাহন এই সড়ক হয়ে সেতু পর্যন্ত যাবে। অপরদিকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে বিকল্প সড়ক ভূঞাপুর হয়ে এলেঙ্গা আসবে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত