,

‘গাজা ক্রসিং’ বন্ধ করে দেবে ইসরায়েল

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বের হওয়ার একমাত্র পথ ‘গাজা ক্রসিং’ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়ার অভিযোগে এনে এ ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, পবিত্র রমজান মাসজুড়ে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিনি মুসলমান ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার জেরে অবরুদ্ধ গাজা থেকে শুক্রবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ আনে ইসরায়েল। এ অভিযোগের জেরেই গাজা উপত্যকা থেকে মূল ভূখণ্ডে আগত ফিলিস্তিনি শ্রমিকদের জন্য একমাত্র ক্রসিংটি বন্ধ করে দেবে ইসরায়েল।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার গভীর রাতে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। এসব রকেটের একটি ইসরায়েলের অভ্যন্তরে একটি খোলা মাঠে, অন্যটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরেই পড়েছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী তৃতীয়টি রকেটটির বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতে গাজা থেকে ইসরায়েলের দিকে চারটি রকেট ছোড়া হয়েছিল; কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া ইসরায়েল গত সপ্তাহে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত দুইবার বিমান হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের যুদ্ধবিমান কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড