,

অভিযোগকারীকে মারধর করায় যাত্রাবাড়ী থানার ৩ পুলিশসহ আনসার বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় জাতীয় জরুরি সেবার নম্বর ‘৯৯৯’ তে ফোন করার পর পুলিশ এসে অভিযোগকারীর সাথে অপেশাদার আচরণ করার অভিযোগ ওঠে। এমন অভিযোগে যাত্রাবাড়ীর থানার ৩ পুলিশ ও ১ আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তরা হলো-যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত, নারী কনস্টেবল নবনিতা ও আনছার সদস্য।

শনিবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ।

তিনি বলেন, একটি অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে এক আনসার সদস্য উপস্থিত ছিলেন। তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

ডিসি বলেন, ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড