,

কৃষকের স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধস নামে বাঁধে। ফাটল ধরে পানিও গড়াতে শুরু করে। তবে শেষ রক্ষা হয়েছে এলাকাবাসীর তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে। রক্ষা পেয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল।

গতকাল শনিবার রাত ১২টার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান হাওরের আনন্দ নগর গ্রামের বাঁধের কিছু অংশ ধসে যায়। পরে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে মেরামতের কারণে কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পায়। এই বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, বাঁধে ধস নামার খবর পেয়ে রাতেই বাঁধ রক্ষায় এলাকাবাসীর সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে কোনো অনিয়ম ও গাফিলতির প্রমাণ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় আরিফ মিয়াসহ কয়েকজন কৃষক জানান, ৪৪ নম্বর প্রকল্পের দায়িত্বে থাকা পিআইসি সভাপতি মিজিল মিয়া ও সেক্রেটারি কয়েছ মিয়ার কারণে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। মাটি ভরাটের পর তা দুরমুজ করা হয়নি। এ ছাড়া রক্ষণাবেক্ষণের কথা থাকলেও তারা কোনো তদারকিও করে না। বাঁধ নির্মাণে অনিয়মের কারণেই তাদের ফসলি জমি পাহাড়ি ঢলে ক্ষতির ঝুঁকিতে রয়েছে। বাধ্য হয়ে পালা করে তারা রাতে পাহারা দিচ্ছেন।

গতকাল রাত ১২টার দিকে মাটিয়ান হাওরের এ বাঁধটি ঝুকিপূর্ণ অবস্থার খবর পেয়ে স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধে ছুটে যান তাহিরপু উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ইউএনও মো. রায়হান কবির, সহকারী কমিশনার, ভূমি মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রমুখ। তারা স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা করেন।

৪৪ নম্বর প্রকল্পের দায়িত্বে থাকা পিআইসি সভাপতি মিজিল মিয়া ও সেক্রেটারি কয়েছ মিয়া বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা নিয়ম মেনেই কাজ করেছি। বাঁধে মেরামত কাজ চলছে।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, খবর পেয়ে গভীর রাতেই স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধটি রক্ষায় চেষ্টা চালিয়েছি। বাঁধ নির্মাণ কাজে কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর