,

যাদের জীবনে ডায়াবেটিসের ঝুঁকি তিনগুণ বেশি!

news-image

ধূমপানের কারণে শরীরের প্রায় সব অঙ্গেরই ক্ষতি হতে পারে। ডায়াবেটিস আছে এমন মানুষের ক্ষেত্রে ধূমপানের প্রভাব আরো মারাত্মক। কেননা, ডায়াবেটিস আছে এমন ধূমপায়ীদের শরীরে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে নিকোটিন। অন্যদিকে ধূমপানের অভ্যাসের কারণেই ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন গবেষণায় অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় তিনগুণ বেশি বলে দেখা গেছে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ বলে যথাযথভাবে চিকিৎসাধীন না থাকলে এ থেকে মারাত্মক সব শারীরিক জটিলতা দেখা দেয়ার আশঙ্কা থাকে।

ডায়াবেটিসের জটিলতা থেকে হৃদ?রোগ, কিডনির রোগ, স্নায়ুরোগ, চোখের রোগসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দেয়। ধূমপানের কারণে ডায়াবেটিসজনিত এ সব জটিলতা বেড়ে যেতে পারে। বিশেষত পরিপাকের ওপর ধূমপানের প্রভাব থেকে প্রদাহ বেড়ে যায় এবং রক্তনালিগুলোর ভেতরের দিকের আবরণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। রক্তনালীর ভেতরের দিকের আবরণ ক্ষতিগ্রস্ত হলে সেখানে বাড়তি মেদ জমা হয়ে রক্তনালি সরু হয়ে যেতে পারে।

এমন হলে হৃদ?রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। ধূমপানের কারণে নিকোটিনের প্রভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। ফলে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে পড়ে। এ কারণে ডায়াবেটিস আছে এমন ব্যক্তিরা ধূমপায়ী হলে তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। আর ধূমপায়ীদের মধ্যে কিডনি ও স্নায়ুর রোগের ঝুঁকি সব সময়ই বেশি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ