,

গরমে আখাউড়ায় রেললাইন বাঁকা হওয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় প্রচন্ড গরমে রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটা থেকে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঁকা হওয়া রেললাইন মেরামত কাজ চলছিল। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও যাত্রীদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্নফুলি এক্সপ্রেস (৪নং ডাউন) ট্রেন দুপুর পৌনে তিনটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কিছুদূর যাওয়ার পরই রেললাইন বাঁকা হওয়ার খবরে থেমে যায়। পরে ট্রেনটিকে আবার আখাউড়ায় ফিরিয়ে আনা হয়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের কাছে একাধিক জায়গায় রেললাইন বাঁকা হয়ে গেছে । যে কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রেখে মেরামত কাজ করা হচ্ছে। রেললাইন মেরামত করতে অন্তত আধ ঘন্টা সময় লাগতে পারে।


 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর