বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহউদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে শিলং পুলিশ

news-image

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’-এ দায়ের করা মামলার চার্জশিট দিয়েছে মেঘালয়ের শিলং পুলিশ। আজ বুধবার মেঘালয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এ চার্জশিট জমা দিয়েছেন তারা। চার্জশিটে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারা অনুযায়ী বৈধ ডকুমেন্ট ছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে সালাহউদ্দিনের বিরুদ্ধে।

শিলংয়ের পুলিশ সুপার (এসপি) বিবেক সিয়াম গণমাধ্যকে চার্জশিট দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজ্য পুলিশ তাদের তদন্ত কাজ শেষে বুধবার কোর্টে চার্জশিট জমা দিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয়ে সন্ধান মেলে সালাহউদ্দিনের। সেখানকার পুলিশ তাকে অনুপ্রবেশের কারণে মামলা দিয়ে গ্রেফতার দেখায়। পরে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি বিচারিক হেফাজতে মেঘালয়ের নেগ্রিমসে চিকিৎসাধীন। ইতোমধ্যে শিলং পুলিশ তাকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে সালাহউদ্দিন জানিয়েছেন, তার হাত ও চোখ বেঁধে মেঘালয়ে ফেলে রাখে অপহরণকারীরা।

আগামী ১০ জুন সালাহউদ্দিনকে আবারো আদালতে হাজির করার নির্দেশ রয়েছে।

এর আগে গত ২৭ মে সালাহউদ্দিনকে ১৪ দিনের বিচারিক হেফাজতে নেয় আদালত। একইসাথে তাকে প্রয়োজনীয় চিকিৎসা করানোর নির্দেশ দেয়া হয়। হাসপাতালের নির্দেশ অনুযায়ী সালাহউদ্দিন নেগ্রিমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১০ জুন পর্যন্ত তিনি এই হাসপাতালেই থাকবেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা