,

মালয়েশিয়ায় আন্তর্জাতিক শরণার্থী শিবিরে ৭১৬ জন বাংলাদেশী

news-image

মালয়েশিয়ায় আন্তর্জাতিক শরণার্থী শিবিরে প্রায় ৭১৬ জন বাংলাদেশির পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়ে বলেন, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচয় যাচাইয়ের জন্য একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাংলাদেশের কুয়ালালামপুর মিশন ওই তালিকা তৈরি করেছে বলেও জানান তিনি। সাগর পথে মালয়েশিয়ায় ঢোকার পথে আটক শরণার্থীদের মালয়েশিয়ায় শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। মালয়েশিয়া সীমান্তর্তী থাইল্যান্ডের জঙ্গলে গত মাসে মানবপাচারকারীদের কয়েকটি আস্তনা ও কবরের সন্ধান মেলার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তোলপাড় চলছে। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ায় পাচারকারীদের ট্রলার বা নৌকা তীরে ভিড়তে পারছে না। খাদ্য সঙ্কটে পড়ে নৌকায় নিজেদের মধ্যে সংঘর্ষে অনেকের মারা যাওয়ার খবরও আসছে। গত এক মাসে এই তিন দেশ এবং মিয়ানমারে চার হাজারের বেশি মানুষকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি বলে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য।

মিয়ানমারে সম্প্রতি উদ্ধার প্রয় এক হাজার মানুষের প্রায় সবাই বাংলাদেশি বলে দেশটির সরকার দাবি করেছে। কিন্তু তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ