,

মঙ্গলগ্রহের কোনো প্রাণীকে সিইসি বানালে খুশি হতো বিএনপি : কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মঙ্গোলিয়ার কোনো লোক, মঙ্গলগ্রহের কোনো প্রাণী বা পাকিস্তানি কোনো জেনারেলকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বানালে বিএনপি খুশি হতো বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘যুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেলদের সেবা করা খালেদা জিয়াকে তারা মুক্তিযোদ্ধা বানাতে চায়। পাকিস্তানি প্রেম এখনো শেষ হয়নি তাদের। এখন যখন কাউকে সিইসি হিসেবে মানতে পারছে না, তখন পাকিস্তানি জেনারেলকে বানালে তারা মেনে নিত’।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, মন্ত্রিত্ব করছি। তারপরও আমি নির্বাচন কমিশনের চারজনকে চিনি না। তারা এতটাই নিরপেক্ষ। তারপরও তারা তাদের মধ্যে সমস্যা দেখছে। সবকিছুতেই সমস্যা খোঁজা বিএনপির কাজ’।

তিনি বলেন, ‘আসলে বিএনপি নির্বাচন করতে চায় না। এ জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। এখন আর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের রেওয়াজ নেই। পৃথিবীর সব বড় বড় দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয’।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বিশ্বাস করি, এ ইসি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। আর সে নির্বাচনে যে দলই জিতবে তাদের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব’।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড