,

গণটিকা আরও দুদিন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার গণটিকাদান কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাক্সিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দুইদিন টিকা দেওয়া হবে। কোন কোন কেন্দ্রে দুইদিন টিকা দেওয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

আজ টিকাকেন্দ্রে যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ টিকা দেওয়া হবে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

‘একদিনে ১ কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’ আজ শুরু হলেও সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে টিকাপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা যায়। এ সময় ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। অনেক কেন্দ্রে বিশৃঙ্খলার খবরও পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড