বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ি থেকে তানিয়া আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজঘর গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত তানিয়া রাজঘর গ্রামে আক্তার মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল জেলার আশুগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের লিটন মিয়ার সাথে সদর উপজেলার রাজঘর গ্রামের তানিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে লিটন ও তানিয়ার মধ্যে কলহ চলে আসছিল। গত বুধবার তানিয়া তার নিজ বাড়ি রাজঘর গ্রামে চলে আসেন। পরে শুক্রবার বিকেলে তানিয়া তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যুবরাজ বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই তানিয়া আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা