,

সন্তান জন্মের চার ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত মা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারী সন্তান জন্ম দেওয়ার চার ঘণ্টা পরই মারা গেছেন। আজ রোববার সকাল ৯ টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান। সানজিদা বেগম নামে ওই নারী দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের মোহাম্মাদ রিমনের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাতে সানজিদা করোনা আক্রান্ত অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে সন্তান প্রসবের জন্য ভর্তি হন। ভোর ৪টার দিকে তার শ্বাসকষ্ট কমে যায়, পরে তিনি ছেলে সন্তানের জন্ম দেন। সকাল ৯টার দিকে আবারও তার শ্বাসকষ্ট শুরু হওয়ার পর মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, সানজিদার শারীরিক অবস্থা খারাপ ছিল। তাকে পুরো সময়ই অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান