রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

news-image

রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের দুজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন- রুবেল মিয়া (৩০) ও মো. মামুন মিয়া (৩৫)। এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ রোববার সকালে উপজেলার মির্জাচর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২ মাস ধরে আশরাফুল হকের সমর্থকরা এলাকার বাইরে অবস্থান করছিল।

আজ রোববার সকালে আশরাফুল হকের সমর্থকরা এলাকায় প্রবেশ করতে চায় এবং এটিকে কেন্দ্র করে জাকির গ্রুপ বাধা দেয়। একপর্যায়ে তারা পিছু হটে পার্শবর্তী ইউনিয়ন মির্জারচরে পালিয়ে যায়। সেখানে গেলে আশরাফুল হকের সমর্থকরা সেখানকার স্থানীয় লোকজন নিয়ে হামলা করে। দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে এ সময় দুপক্ষের সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয় এবং দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মামুন মিয়ার অবস্থা গুরুতর ছিল। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবিন্দ সরকার। তিনি জানান, পুনরায় সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী