মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কসবা উপজেলার ৭ ইউনিয়নের নির্বাচন

news-image

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ সোমবার। গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কসবা পশ্চিম, কায়েমপুর, বায়েক, গোপীনাথপুর, বিনাউটি, বাদৈর ও মেহারী এ ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ২১ জন সংরক্ষিত নারী সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন।

মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৫৫২ জন। এদের মধ্যে পুূরুষ ৭৪ হাজার ৩৫৬ এবং নারী ভোটার ৭০ হাজার ১৯৬ জন। ৬৪টি ভোট কেন্দ্রে মোট ৪৩০ টি কক্ষ রয়েছে।
কসবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মুহাম্মদ জাসিদুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণেনর জন্য ৭ ইউনিয়নে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার নিয়োজিত আছেন।

 

এ জাতীয় আরও খবর

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ

শাপলা চত্বর ঘটনার সত্য উদঘাটনের জন্য স্বাধীন তদন্তের দাবি

পশ্চিমবঙ্গে তৃণমূলের বড় ধাক্কা: ১৫ বছরের শাসনের পর রাজনীতিতে বড় পালাবদল

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক