মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আমরা বদ্ধপরিকর : জেলা প্রশাসক

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান বলেছেন, মিঠাপুকুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধ পরিকর। কোনো ধরনের কারচুপির সুযোগ নেই।

শনিবার মিঠাপুকুর উপজেলা বেগম অডিটরিয়াম হলে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে আচরণ বিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা সঠিক আচরণবিধি মেনে চলবেন। প্রশাসনের কাছ হতে সহযোগীতা পাবেন। কোন প্রকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবেন না। প্রশাসন তা কঠোর হাতে দমন করবে।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। সভায় জেলা প্রশাসক আরও বলেন, ভোট কেন্দ্রের দ্বায়িত্বে যারা নিয়োজিত আছেন, সবাই সঠিকভাবে কাজ করলে নির্বাচন সুষ্ঠু হবে।’ নির্বাচনী আচরণবিধি ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলম, জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মধূসুধন রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা, উপজেলা নির্বাচন অফিসার এমএ হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের নিয়ে পৃথকভাবে এক মতবিনিময় করেন। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা