বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি অ্যাশলে বার্টি

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে ড্যানিয়েল কলিন্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন অজি টেনিস তারকা অ্যাশলে বার্টি। এর মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর স্বাগতিক দেশের কেউ কোনো গ্র্যান্ড স্লাম নারী এককের শিরোপা জিতলো। ১৯৭৮ সালে ক্রিস্টিন ও’নিল অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর পুরুষ বা নারী এককে স্বাগতিকদের মধ্যে এতদিন ধরে আর কেউ এই গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পাননি।

শনিবার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৬-৩ ৭-৬ (৭-২) সেটে মার্কিন টেনিস তারকা ড্যানিয়েল কলিন্সকে হারায় অ্যাশলে বার্টি। রড লাভার অ্যারেনার ফাইনালে ১২ হাজার দর্শকের সামনে দাপটের সঙ্গে প্রথম গেম জিতলেও পরের গেমে হারতে বসেছিলেন বার্টি। ৫-১ সেটে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ান তিনি। সেই সঙ্গে প্রথমবারের মতো কোনো সেট না হেরে মেলবোর্ন জয় করলেন কুইন্সল্যান্ডের এই মেয়ে।

এর আগে ২০১৯ সালে ফেঞ্চ ওপেন ও গত বছর উইম্বলডন শিরোপা জয় করেছিলেন বার্টি। এর মধ্য দিয়ে শীর্ষ চার গ্র্যান্ড স্লামের তিনটির শিরোপার স্বাদ পেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার